স্ত্রীকে কুপিয়ে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী
দি নিউজ লায়নঃ স্ত্রীকে কুপিয়ে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল স্বামী। রবিবার সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পাঁচরাই এলাকায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম হাফিজুর রহমান (৪৫), মৃত মহিলার নাম মাহমুদা খাতুন বয়স (৩৫)। হাফিজুর পেশায় কৃষক ছিলেন৷ প্রায় ৩০ বছর আগে বিয়ে হলেও তাদের কোন সন্তান নেই। বোনের মেয়ে থাকত মাহমুদাদেবীর কাছে৷
এলাকাবাসী দের থেকে জানা যায়, রবিবার সকালে তারা মৃত হাফিজুর রহমানের বাড়ি থেকে শিশুদের কান্না কাটির আওয়াজ শুনতে পান। বাড়িতে প্রবেশ করতেই দেখতে পান ঝুলন্ত অবস্থায় হাফিজুর রহমানকে।পাশাপাশি ঘরের ভেতর ওই ব্যক্তির স্ত্রী মাহমুদা খাতুনের রক্তাক্ত দেহ নজরে আসে একটু পরেই। স্থানীয় বাসিন্দাদের ধারণা স্ত্রীকে খুন করেই পরবর্তীতে নিজেই আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। যদিও খুন নাকি নিতান্তই আত্মহত্যা ঘটনার প্রকৃত তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ৷ পরে মৃতদেহ দুটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ। এদিকে স্থানীয়দের প্রাথমিক অনুমান ঋণের দায়েই হয়তো এই ঘটনা। কারণ মৃত ব্যক্তির লটারির টিকিট কাটার অভ্যাস ছিল৷ যার ফলে অনেকটা ঋণ হয়ে যায়৷ যদিও পরে নাকি সেই ঋণ পরিশোধ করেন মৃত ব্যক্তি৷
এবিষয়ে স্থানীয় বাসিন্দা গৌরব আলী জানান, ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে যান তারা। গিয়ে দেখেন ওই ব্যক্তি ঝুলন্ত অবস্থায় এবং তাঁর স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। তাদের প্রাথমিক অনুমান স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে সে। আর্থিক অনটনের জন্য এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলেও তাদের অনুমান।
অন্যদিকে বংশীহারী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়েই মৃতদেহ দুটি উদ্ধার করে তা ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment